ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

আন্তর্জাতিক প্রতিবেদক
প্রকাশ : ১০/৩/২০২১ ১২:০৭:১৪ PM

সু চির দলের আরও এক নেতার মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে

পুলিশি হেফাজতে মারা গেছেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) আরও এক নেতা।

আরও পড়ুন:

 

নৌকা ডুবে তিউনিশিয়ায় ৩৯ অভিবাসীর মৃত্যু

 

এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা।

জানা যায়, পুলিশি হেফাজতে মারা যাওয়া এনএলডির ওই নেতার নাম জাউ মিয়াত লিন।

বিক্ষোভের সময় ইয়াঙ্গুন থেকে গত সোমবার তাকে আটক করা হয়েছিলো। আটকের পরদিনই অর্থাৎ মঙ্গলবার পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার।

এদিকে হেফাজতে থাকার সময় পুলিশের নির্যাতনের কারণেই জাউ মিয়াত লিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ এই ঘটনাসহ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত এনএলডির দুই নেতা কারা হেফাজতে মারা গেলেন।

এছাড়া গত এক মাসের বেশি সময়ে ৬০ জনেরও বেশি অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সামরিক জান্তা সরকারের হাতে এখন পর্যন্ত ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এরপরও বিক্ষোভকারীরা প্রতিদিনেই রাস্তায় নামছেন। গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তিসহ গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছেন।